Views Bangladesh Logo

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান নৌবাহিনীপ্রধান। একই সঙ্গে তিনি নৌবাহিনীর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নৌবাহিনীপ্রধান হিসেবে সফল ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য অ্যাডমিরাল এম নাজমুল হাসানকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে বিদায়ী নৌপ্রধানের অবদানেরও প্রশংসা করেন।

এ সময় রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ নৌবাহিনীর চলমান উন্নয়ন ও আধুনিকায়নের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অ্যাডমিরাল এম নাজমুল হাসান আগামী ২৩ জুলাই নতুন নৌবাহিনীপ্রধানের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ