রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন
নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের নাম ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তাঁকে অভিনন্দন জানান শফিকুর রহমান।
শফিকুর রহমান আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে মির্জা ফখরুল ইনসাফ প্রতিষ্ঠা, গণতন্ত্র সমুন্নত রাখা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর সর্বোচ্চ যোগ্যতা ও প্রজ্ঞা কাজে লাগাবেন।
তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করে বিজয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে ফখরুল পেয়েছেন ২৫৫ ভোট। অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
মতামত দিন