Views Bangladesh Logo

অপারেশন সিন্দুর: ভারতের ১৬ বিমানবন্দর বন্ধ ঘোষণা, সিআইএসএফের উচ্চ সতর্কতা জারি

পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) জঙ্গি ঘাটিতে আঘাত হানার পর সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে ভারত। পদক্ষেপের অংশ হিসেবে ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের ১৬টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বন্ধ করা বিমানবন্দরগুলো জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাটে অবস্থিত। এগুলো হলো লেহ, থোইস, শ্রীনগর, জম্মু, আমৃতসর, পাঠানকোট, চণ্ডীগড়, যোধপুর, জয়সালমের, জামনগর, ভাটিন্ডা, ভুজ, ধরমশালা, শিমলা, রাজকোট এবং পোরবন্দর।

এ ছাড়াও সীমান্তের কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ অবকাঠামো পরিশোধনাগার ও হাইড্রো-পাওয়ার প্ল্যান্টগুলোকেও উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। এসব স্পর্শকাতর স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ)।

এক সরকারি কর্মকর্তা জানান, ‘এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বিমানবন্দরগুলোতে বেসামরিক নাগরিদের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।’

অপারেশন সিন্দুরের অংশ হিসেবে এই পদক্ষেপ ভারতের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত কঠোর ব্যবস্থার ইঙ্গিত দিচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সতর্কতা অব্যাহত থাকবে বলে জানা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ