Views Bangladesh Logo

বাংলাদেশে যাত্রা শুরু করল ওয়ান-ওয়ান ফাউন্ডেশন ও মেডসিস সফট

Press Release

প্রেস রিলিজ

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ওয়ান ওয়ান ফাউন্ডেশন ও মেডসিস সফট। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বর্ণাঢ্য অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পানিসম্পদ ও ধর্মমন্ত্রী, প্রবীণ রাজনীতিবিদ নাজিম উদ্দীন আল আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ান ওয়ান ফাউন্ডেশনের চেয়ারম্যান রুহুল আমিন।

আলোচনায় অংশ নেন ড. ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, ড. আজিজুল্লাহ্ এম. নুরুজ্জামান, আবু ইউসুফ জোবায়ের উল্লাহ্, অ্যাডভোকেট মো. শফিকুর রহমান, ইঞ্জিনিয়ার আলী আজম, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, পরিচালক জান্নাতুল ফেরদৌসী এবং ড. নাহিদ আফরিন নিসা।

বক্তারা তৃণমূল পর্যায়ে পর্যন্ত ঐক্য প্রতিষ্ঠা করে দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে তরুণদের প্রতি আহ্বান জানান। তারা বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসাই এ ধরনের প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য হওয়া উচিত।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ওয়ান ওয়ান ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সেবামূলক প্রতিষ্ঠান। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তরুণ ও নারী সমাজের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করা হয়েছে।

প্রতিষ্ঠানটি স্বাস্থ্য শিক্ষা, স্বাক্ষরতা বৃদ্ধি, অধিকার সচেতনতা, কর্মসংস্থান সৃষ্টি, যুব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু ও পরিবেশ সংরক্ষণে কাজ করবে। পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন নিশ্চিত করতে ধারাবাহিক কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে।

এছাড়া নাগরিক অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি, বেকার জনগোষ্ঠীকে কর্মসংস্থানের জন্য প্রস্তুত করা, যুব সমাজের নৈতিকতা, নেতৃত্ব ও দক্ষতা উন্নয়ন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য জ্ঞান সম্প্রসারণ, নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন নিশ্চিতকরণ এবং উন্নয়ন গবেষণার মাধ্যমে নীতিনির্ধারণী সহায়তা প্রদানের কথাও জানানো হয় অনুষ্ঠানে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ