ভেনেজুয়েলার জন্য ইংল্যান্ড-পানামা ম্যাচে এক মিনিট নীরবতা পালন
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের গ্রুপ ‘এল’-এর ম্যাচে আজ রোববার (২৮ জুন) মাঠে নামার আগে ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেছে ইংল্যান্ড ও পানামা দল।
দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের পর খেলা শুরুর ঠিক আগমুহূর্তে নেমে আসে শোকের ছায়া। ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতদের শ্রদ্ধা জানাতে এবং দেশটির মানুষের প্রতি সংহতি প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করেন খেলোয়াড়, ম্যাচ অফিশিয়াল এবং গ্যালারিতে উপস্থিত হাজারো দর্শক। পুরো স্টেডিয়াম মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় বিশ্বজুড়ে শোকের এই বার্তা ছড়িয়ে দিতে।
মতামত দিন