Views Bangladesh Logo

খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডে নারী নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর মহাখালীতে ১৪ তলা বিশিষ্ট খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় হাসনা হেনা (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তবে আগুনে নয় আতঙ্কে দড়ি বেয়ে নামতে গিয়ে দুর্ঘটনাবশত নিচে পড়ে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত হাসনা হেনা (২৭) ওই ভবনে অরবিট নামের একটি ইন্টারনেট সার্ভিস কোম্পানির সেলসে কাজ করতেন। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। এ বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। সাড়ে তিন ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো নেভেনি খাজা টাওয়ারের আগুন।

শেষ খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। এছাড়া ভেতরে কেউ আটকা পড়েছে কি-না তা দেখতে ভেতরে প্রবেশ করেছে ফায়ারের সার্চ টিম।

এর আগে বিকেল ৫টার দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর ৫টা ৭মিনিটে প্রথম ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ