Views Bangladesh Logo

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা

ওমানের মুসানদাম এলাকা থেকে প্রায় ৫ নটিক্যাল মাইল দূরে ‘স্কাইলাইট’ নামের একটি তেলবাহী ট্যাংকারে হামলা হয়েছে। এ তথ্য জানিয়েছে দেশটির সমুদ্র বিষয়ক নিরাপত্তা কেন্দ্র।

আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে পালাউয়ের পতাকাবাহী ওই জাহাজ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

হামলায় চারজন আহত হয়েছেন। জাহাজে থাকা ২০ জন ক্রুকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ঘটনার সঙ্গে সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। এর আগে ওমানের দুকম বন্দরে দুটি ড্রোন হামলা ঘটে, যেখানে একজন বিদেশি শ্রমিক আহত হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ