Views Bangladesh Logo

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও ৫% বেড়েছে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও সরবরাহ অনিশ্চয়তার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। সর্বশেষ হিসেবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক উত্তেজনা এবং সম্ভাব্য সরবরাহ বিঘ্নের আশঙ্কা বাজারে নতুন করে চাপ সৃষ্টি করেছে।

বর্তমানে বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল ১০৭ ডলারে পৌঁছেছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে উল্লেখযোগ্য বৃদ্ধি। এর আগে আগের দিন এই তেলের দাম বেড়ে দাঁড়িয়েছিল ১০৩.৩৫ ডলারে।

অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দামও বেড়ে প্রতি ব্যারেল ৯১.৪০ ডলারে উঠেছিল।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা এবং পারস্য উপসাগর অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি তেলের বাজারকে অস্থির করে তুলেছে। একই সঙ্গে রাশিয়াসহ গুরুত্বপূর্ণ উৎপাদনকারী অঞ্চলগুলোর সরবরাহ পরিস্থিতিও অনিশ্চিত হয়ে উঠেছে।

এদিকে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা চললেও তা এখনও অনিশ্চিত। ফলে জ্বালানি বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ