মার্কিন-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং দ্রুত কূটনৈতিক সমাধানের আশা ক্ষীণ হয়ে আসায় বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম।
মঙ্গলবার (৪ আগস্ট) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬২ সেন্ট বা ০.৭ শতাংশ বেড়ে ৮৪.৩৯ ডলারে পৌঁছেছে। এর আগে ব্রেন্টের দাম ৭ শতাংশ কমে তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। পরে তা কিছুটা ঘুরে দাঁড়ায়।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও বেড়েছে। এটি ব্যারেলপ্রতি ৬১ সেন্ট বা ০.৭ শতাংশ বেড়ে ৮০.৯৫ ডলারে উঠেছে।
পূর্ববর্তী ধাপে ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশের বেশি কমে প্রায় এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল।
মার্কিন-ইরান উত্তেজনায় তেলবাজারে অনিশ্চয়তা বাড়াচ্ছে। দ্রুত কূটনৈতিক সমাধানের সম্ভাবনা কমে যাওয়ায় বাজারের ওপর এর প্রভাব পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: আল-জাজিরা
মতামত দিন