Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনার মধ্যে কমল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে একটি নতুন খসড়া চুক্তিতে সম্মত হয়েছেন। এই চুক্তির আওতায় চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো এবং ইরানের পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরুর প্রস্তাব রয়েছে। তবে চুক্তিটি এখনও দুই দেশের শীর্ষ নেতৃত্বের অনুমোদন পায়নি। এই আলোচনার প্রেক্ষাপটে বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমেছে। খবর আল-জাজিরার।

স্থানীয় সময় শুক্রবার ব্রেন্ট অপরিশোধিত তেলের মূল্য ৩৫ সেন্ট বা ০.৩৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৩৬ ডলারে দাঁড়িয়েছে। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের মূল্য ৬৩ সেন্ট বা ০.৭১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ২৭ ডলারে নেমেছে। আগস্ট মাসের ব্রেন্ট অপরিশোধিত তেলের মূল্যও ৪৬ সেন্ট বা ০.৫০ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ২৪ ডলারে বিক্রি হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার জ্বালানি পরিবহনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইরানের বন্দর আব্বাসের একটি সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায়। ওই দিন ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৮৩ ডলারে এবং মার্কিন অপরিশোধিত তেলের দাম ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ২২ ডলারে বিক্রি হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ