Views Bangladesh Logo

ইরানের সঙ্গে যুদ্ধের আক্রমণাত্মক ধাপ ‘শেষ’: মার্কো রুবিও

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের প্রেক্ষাপটে এক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি নিশ্চিত করেছেন যে, ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে পরিচালিত প্রাথমিক সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ সফলভাবে শেষ হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, ‘অপারেশন এপিক ফিউরি শেষ হয়েছে। আমরা এই অভিযানের লক্ষ্যসমূহ অর্জন করতে সক্ষম হয়েছি।’

তিনি আরও স্পষ্ট করে জানান যে, ইরানের সাথে চলমান যুদ্ধের ‘আক্রমণাত্মক ধাপ’ এখন সমাপ্ত। খবর বিবিসির।

মার্কো রুবিও জানান, মার্কিন প্রেসিডেন্ট এখন সামরিক সংঘাতের পরিবর্তে একটি চুক্তিতে পৌঁছাতে বেশি আগ্রহী। বিশেষ করে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ কীভাবে পুরোপুরি পুনরায় খুলে দেওয়া যায়, সে বিষয়ে ইরানের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে চায় ওয়াশিংটন।

রুবিও বলেন, ‘প্রেসিডেন্ট এই কূটনৈতিক পথটিই বেশি পছন্দ করছেন। কিন্তু ইরান এখন পর্যন্ত সেই পথে হাঁটার কোনো লক্ষণ দেখায়নি।’

প্রায় ৫০ মিনিটের এই সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধের পরবর্তী ধাপ এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে দীর্ঘ আলোচনা করেন। মূলত ইরানের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়া পর্যন্ত হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তা কাটছে না বলেই ইঙ্গিত দেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ