রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল করে প্রজ্ঞাপন
দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল-কে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এছাড়া তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী কাজল ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। তিনি কিছুদিন সাংবাদিকতাও করেছেন বলেও জানা যায়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে