কোনো অবস্থাতেই কোনো সন্ত্রাসীকে জামিন দেয়া উচিত নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘কোনো অবস্থাতেই কোনো সন্ত্রাসীকে জামিন দেয়া উচিত নয়। বিচার বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে দেশ থেকে সন্ত্রাসীদের নির্মূল করা সম্ভব।’
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজারবাগে মানবাধিকার ও পরিবেশ আইন বিষয়ক এক কর্মশালায় এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একইসঙ্গে তিনি কোনো অপরাধীকে মাঠে বা রাস্তায় প্রবেশ করতে দেয়া হবে না বলেও সতর্ক করেন।
উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জেলা প্রশাসক (ডিসি) এবং পুলিশ সুপাররা অপারেশন ডেভিল হান্ট বাস্তবায়নের জন্য জেলা পর্যায়ে সমন্বয় করবেন।
তিনি আরও বলেন, ‘আমরা মাঠে বা রাস্তায় কোনো অপরাধীকে দেখতে চাই না। তাদের বিচারের আওতায় আনতে হবে।’
উল্লেখ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত শনিবার থেকে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে অভিযান শুরু করে যৌথ বাহিনী। অভিযানের সময় এরইমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে