Views Bangladesh Logo

'আলোকিত ভবিষ্যৎ প্রজন্ম গড়তে সংস্কৃতি চর্চার বিকল্প নাই'

 VB  Desk

ভিবি ডেস্ক

‘আলোকিত ভবিষ্যত প্রজন্ম গড়ে তুলতে বই পড়া আর সংস্কৃতি চর্চার বিকল্প নেই’। শিশু-কিশেোর আবৃত্তি সংগঠন কল্পরেখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথিধর বক্তব্যে এ কথা বলেছেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম। কল্পরেখা ত্রয়োদশ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার(১৫ সেপ্টেম্বর)  রাজধানীর শিল্পকলা একাডেমির সঙ্গীত, আবৃত্তি ওি নৃত্যকলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কল্পরেখার সভাপতি মীর বরকতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কথা সাহিত্যিক রফিকুর রশীদ, আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শারমিন সেলিম তুলি এবং কল্পরেখার সহ-সভাপতি লুৎফুল কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন কল্প রেখার সাধারণ সম্পাদক তামান্না তিথি।

লাকী ইনাম বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে হারিয়ে যেতে বসেছে বাঙালির গল্পের ঝুলি। গল্প বলা আর আবৃত্তির মধ্য দিয়ে শিশু কিশোরদের ভেতরে গড়ে দিতে হবে সাহিত্য ও সংস্কৃতির বোধ।  

শিশুদের সঞ্চালনা ও পরিবেশনায় অনুষ্ঠান জুড়ে ছিল আবৃত্তি ও গল্পবলার বর্ণিল আয়োজন। দেশমাতৃকা, বঙ্গবন্ধু, শিশুতোষ ও হাস্যরসাত্মক বৈটিত্র্যময় পরিবেশনায় পরিপূর্ণ হয়ে ওঠে শিশু উৎসব। বিভিন্ন বয়সী শিশু, তাদের অভিভাবক এবং সংস্কৃতিপ্রেমীদের বিপুল উপস্থিতিতে উৎসব প্রাঙ্গন মুখর ছিল। শিশুদের অসাধারণ পরিবেশা মুগ্ধ করে দর্শকদের।

 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ