Views Bangladesh Logo

স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন হবে না: ওবায়দুল কাদের

জোটের শরীকদের আপত্তি ও দলীয় প্রার্থীদের অস্বস্তি থাকলেও স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘শরিকদের আপত্তি থাকলেও নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী থাকবে। স্বতন্ত্র প্রার্থী নিয়ে দলীয় প্রার্থীদের অস্বস্তি অমূলক। নির্বাচনে প্রতিদ্বন্ধিতার কোন বিকল্প নেই। বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ার কারো সুযোগ নেই।’

মঙ্গলবার ( ১২ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’র ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সেতুমন্ত্রী। এসময় তিনি বলেন, এখানে স্বস্তি-অস্বস্তির বিষয় নয়, শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, স্বতন্ত্র থাকবে। স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে আওয়ামী লীগের অবস্থান স্পষ্ট। তবে কাউকে সহিংসতা করতে দেয়া হবে না। সে যে দলের প্রার্থীই হোক। নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী হওয়ার কারো সুযোগ নেই। বল প্রয়োগ বা ফ্রি স্টাইলে যাওয়া যাবে না।

এদিকে সংবিধান অনুযায়ী নির্বাচনের স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীর দায়িত্ব পালন নিয়ে আপত্তি নেই আওয়ামী লীগের বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তবে সেনাবাহিনীকে সব বিষয়ে বিতর্কিত করার বিরুদ্ধে আওয়ামী লীগ বলে জানান তিনি।

বিএনপি সহিংসতা করে, ষড়যন্ত্র করে ও সন্ত্রাস করে ৭ জানুয়ারির নির্বাচনকে বানচাল করতে পারবে না বলেও মন্তব্য করে সেতুমন্ত্রী।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ