Views Bangladesh Logo

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

স্থানীয় সরকার নির্বাচনে আর দলীয় প্রতীক থাকছে না। আজ বৃহস্পতিবার সংসদ অধিবেশনে ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০২৬’ পাস হয়েছে। বিলটি উত্থাপন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বিলটি উত্থাপনের বিরোধিতা করেন পাবনা-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিব মোমেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিলটি ভোটে দিলে আপত্তি নাকচ হয়ে কণ্ঠভোটে পাস হয়। এরপর জামায়াত ও এনসিপিসহ বিরোধী দলের সংসদ সদস্যরা প্রতিবাদে ওয়াকআউট করেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বিল পাসের পরপরই দ্রুততম সময়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন দেওয়া হবে।

তিনি জানান, এই আইনের মাধ্যমে জাতীয় ও দলীয় প্রতীকের বদলে সাধারণ প্রতীকে নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। বিলটি পাস না হলে জুলাই-আগস্ট আন্দোলনে যারা বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারা আবার পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে ফিরে আসত বলেও মন্তব্য করেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ