কোনো দুর্বৃত্ত ভোটে হস্তক্ষেপ করতে পারবে না: জামায়াত আমির
কিশোরগঞ্জ জেলা কৃষিনির্ভর হওয়ায় কৃষিকে কেন্দ্র করে উন্নয়ন পরিকল্পনা নিতে হবে এবং তা শিল্পে রূপান্তর করা হবে—এমন প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কটিয়াদী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অনেকে প্রশ্ন করতে পারেন—এত টাকা কোথা থেকে আসবে। দেশের বাইরে পাচার হওয়া অর্থ ফেরত আনা গেলে উন্নয়ন সম্ভব।
ডা. শফিকুর রহমান বলেন, এবার আর কোনো দুর্বৃত্ত ভোটে হস্তক্ষেপ করতে পারবে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা হবে।
তিনি বলেন, জামায়াতের সরকার নয়, আমরা চাই ১৮ কোটি মানুষের সরকার। সরকার গঠন করলে পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে জনসভায় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দসহ ছয়টি আসনের প্রার্থীরা বক্তব্য রাখেন।
জেলার ১৩টি উপজেলা থেকে মিছিল করে কয়েক হাজার নেতাকর্মী সভায় অংশ নেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে