Views Bangladesh Logo

দিল্লিতে সংবাদ সংস্থা ইউএনআই'র কার্যালয় সিলগালা

ভারতের নয়া দিল্লিতে আদালতের নির্দেশে সংবাদ সংস্থা ইউএনআই (United News of India)-এর কার্যালয় সিলগালা করেছে পুলিশ।

পুলিশ ও কর্মীদের মধ্যে তর্ক-বিতর্কের ভিডিও প্রকাশিত হয়েছে, যা সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুতর উদ্বেগ তৈরি করেছে।

ইউএনআই জানিয়েছে, কর্মীদের জোর করে বের করা হয়েছে এবং অনেককেই ব্যক্তিগত জিনিসপত্র নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। কিছু নারী সাংবাদিকের সঙ্গে পুলিশ সদস্যদের দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে। যদিও দিল্লি পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা অভিযোগ অস্বীকার করেছেন এবং বলছেন, সব আইনি প্রক্রিয়া মেনে কাজ করা হয়েছে।

এ ঘটনা মূলত আবাসন মন্ত্রণালয়ের অধীনে ভূমি ও উন্নয়ন দপ্তরের একটি আদেশকে কেন্দ্র করে ঘটেছে। আদালত নির্দেশ দিয়েছিলেন, সমন্বিত অফিস কমপ্লেক্স নির্মাণে ব্যর্থ হওয়ায় সংবাদ সংস্থাকে জায়গা খালি করতে হবে।

হাইকোর্ট জানান, “মূল্যবান সরকারি জমি কার্যত দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করতে ব্যর্থ একটি লাইসেন্সধারীর (ইউএনআই) হাতে রয়েছে।”

সিপিআই'র সংসদ সদস্য সন্তোষ কুমার এই ঘটনার সমালোচনা করে বলেছেন, এটি ভারতের সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর নজিরবিহীন আঘাত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ