Views Bangladesh Logo

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড, এক দিনে ৭৫৬ রোগী

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে ডেঙ্গুর প্রকোপ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ৭৫৬ জন ভর্তি হয়েছেন। এক দিনে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির হিসাবে এটি চলতি বছরের সর্বোচ্চ সংখ্যা।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর আগের ২৪ ঘণ্টায় ৭২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এক দিনের ব্যবধানে নতুন করে আরও ৩০ জন বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন রোগীদের নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৮২৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৬১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৩৯ জন নারী এবং ২২ জন পুরুষ।

মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি রোগী মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। সেখানে এ পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৫৮৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ