Views Bangladesh Logo

দিনের বেলাতেও ইরানে বিস্ফোরণ, একাধিক এলাকায় নতুন হামলার দাবি

ইরানের সিস্তান ও বেলুচেস্তান প্রদেশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দিনের বেলায় আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রদেশটির একাধিক স্থানে নতুন করে বোমা হামলা চালানো হয়েছে।

তবে হামলায় কোথায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

দুই সপ্তাহ আগে দ্বিতীয় দফায় হামলা শুরুর পর এতদিন মূলত রাতের বেলায় সামরিক অভিযান চালানো হচ্ছিল। তবে এবার প্রথমবারের মতো দিনের বেলাতেও হামলার খবর সামনে এলো।

এর আগে গত মঙ্গলবারের হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বি-১ বোমারু বিমান ব্যবহার করেছে বলে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছিল।

সাম্প্রতিক হামলাগুলোকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে আন্তর্জাতিক মহল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ