শপথ গ্রহণের জন্য বঙ্গবভনে পৌঁছেছেন মন্ত্রীসভার সদস্যরা
শপথ গ্রহণের জন্য বঙ্গবভনে পৌঁছেছেন নতুন মন্ত্রীসভায় ডাক পাওয়া সকলে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় শপথ গ্রহণ অনুষ্ঠানকে সামনে রেখে বিকেল সাড়ে ৫টার পর থেকেই বঙ্গভবনে পৌঁছাতে শুরু করে মন্ত্রী, প্রতিমন্ত্রীদের বহনকারী গাড়িগুলো।
বঙ্গভবনে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অনেকেই তাদের অনুভূতি ব্যক্ত করেছেন। এদের মধ্যে নতুন মন্ত্রীসভায় জায়গা পাওয়া ফারুক খান বলেন, বর্তমান সরকারের সামনে সব চাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে দেশি-বিদেশি চক্রান্ত প্রতিহত করা।
সাবের হোসেন চৌধুরী বলেন, আওয়ামী লীগের একটি নির্বাচনি ইশতেহার রয়েছে। এখন সকলে মিলে সেই ইশতেহার বাস্তবায়নের চেষ্টা করা হবে।
প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেন, দেশের জন্য তাকে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হোক তিনি তা পালনের চেষ্টা করবেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে জাতীয় পর্টির চেয়ারম্যান জি এম কাদের ছাড়াও দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও বঙ্গভবনে পৌঁছেছেন উচ্চ আদালতের বিচারপতি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং সরকারের পদস্থ কর্মকর্তারা ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে