Views Bangladesh Logo

গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দিলেন নেতানিয়াহু

সরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন যে, গাজা উপত্যকার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চায় ইসরায়েল। গত শুক্রবার (১৬ মে) থেকে শুরু হওয়া সামরিক অভিযানের তীব্রতা বাড়ার পর সোমবার (১৯ মে) এই ঘোষণা আসে।

এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েল গাজার প্রতিটি অংশ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে চায়। আমরা এটাই করব।’

কৌশলগতভাবে গাজার বিভিন্ন স্থানে স্থল সেনা মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলির সেনাবাহিনী জানায়, তারা ১৬০টির বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে, যার মধ্যে হামাসের শক্ত ঘাঁটিগুলোও রয়েছে।

এদিকে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় চালানো বিমান হামলা এবং স্থল অভিযানে ১৩৬ জন নিহত হয়েছেন।

অপরদিকে অঞ্চলটি তীব্র খাদ্য সংকটে ভুগছে, যা আরও প্রকট হয়েছে গত মার্চ থেকে ইসরায়েলের মানবিক সহায়তা স্থগিত করার কারণে। রোববার (১৮ মে) ইসরায়েল ঘোষণা দেয়, তারা আবারও সাহায্য সরবরাহ শুরু করবে। তবে সীমিত পরিসরে।

এরপর সোমবার জাতিসংঘের পাঁচটি ট্রাক মানবিক সহায়তা নিয়ে গাজায় প্রবেশ করেছে। তবে ২০ লাখেরও বেশি জনসংখ্যার জন্য এই সহায়তা যথেষ্ট হবে কিনা, তা এখনো স্পষ্ট নয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ