আর্থিক কেলেঙ্কারির জেরে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
আর্থিক লেনদেন সংক্রান্ত বিতর্কের মধ্যে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং।
বুধবার (২২ এপ্রিল) তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন। তিনি জানান, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এবং দায়িত্বে থাকাকালীন তদন্তকে প্রভাবিত না করতে তিনি পদত্যাগ করছেন।
সাম্প্রতিক গণমাধ্যম প্রতিবেদনে বলা হয়, মানি লন্ডারিং তদন্তাধীন এক ব্যবসায়ীর সঙ্গে গুরুংয়ের ব্যবসায়িক অংশীদারিত্ব ছিল। এছাড়া তার সংগঠনটি সন্দেহজনক উৎস থেকে অর্থ গ্রহণ করেছে বলেও অভিযোগ উঠেছে।
নতুন স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে