নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৭৮৪, নিখোঁজ ৩০৪৪
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৬৮ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আড়াই হাজারের বেশি মানুষ। রবিবার (৩০ আগস্ট) এ তথ্য জানায় দেশটির জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষ। তবে তিব্বত অঞ্চলের প্রাণহানি যোগ করলে সামগ্রিকভাবে মৃতের সংখ্যা দাঁড়ায় ৭৮৪ এবং নিখোঁজের সংখ্যা ৩ হাজার ৪৪ জনে।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যায় নিখোঁজ ব্যক্তির সংখ্যা ছিল ২ হাজার ৪২৬। একদিনের ব্যবধানে আরও ৭২ জন বাড়ায় নিখোঁজের সংখ্যা ২,৪৯৮ জনে পৌঁছেছে।
নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৫৮৯ জন বিদেশি নাগরিক রয়েছেন; আগের তালিকায় যা ছিল ৫১৭ জন। এ ছাড়া নদীর তীরে অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পের ওপর দিয়ে পানির তীব্র স্রোত প্রবাহিত হওয়ায় প্রকল্পের ৯৩৩ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বন্যায় তিব্বতে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন।
চীন সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যার পর হাজারো নিখোঁজ মানুষকে খুঁজে বের করতে উদ্ধারকাজ অব্যাহত রেখেছেন উদ্ধারকর্মীরা। নিখোঁজদের সন্ধানে চালানো উদ্ধার অভিযান আজকে নিয়ে পঞ্চম দিনে গড়াল।
হিমালয় অঞ্চলে বৈশ্বিক উষ্ণায়নের ক্রমবর্ধমান হুমকি নিয়ে সতর্ক করেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের জলবায়ুবিষয়ক প্রধান। তাঁদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে হিমালয় অঞ্চলে এ ধরনের দুর্যোগের ঝুঁকি বাড়ছে।
সূত্র: দ্য হিন্দু , এপি
মতামত দিন