Views Bangladesh Logo

দাবানলের কারণে ফ্রান্স-স্পেন থেকে সরানো হলো পৌনে ৩ লাখ মানুষ

ফ্রান্স ও স্পেনে দাবানল এখনো নিয়ন্ত্রণের বাইরে। এ অবস্থায় দুই দেশ মিলিয়ে প্রায় ২ লাখ ৭০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এ বিষয়ে শনিবার (২৫ জুলাই) ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নুভেল-আকিতেন অঞ্চলের বর্দো শহর ও গিরোন্দ বিভাগের ১ লাখ ৬৭ হাজার এবং পার্শ্ববর্তী লঁদ বিভাগ থেকে আরও ৩০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি বলেন, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত ফ্রান্সে প্রায় ৯৮ হাজার হেক্টর এলাকা দাবানলে পুড়েছে, যা অভূতপূর্ব। দেশের বিভিন্ন স্থানে একাধিক আগুন এখনো নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।

একই সময়ে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দাবানলের কারণে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া মানুষের সংখ্যা বেড়ে ৭০ হাজারে দাঁড়িয়েছে, যা আগের ঘোঘিত পরিসংখ্যানের চেয়ে ২৫ হাজার বেশি।

স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের দাবানল মূলত মাদ্রিদের আশপাশে কেন্দ্রীভূত।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, মাদ্রিদের কাছাকাছি দাবানল মোকাবিলায় সর্বোচ্চ অগ্রাধিকার হলো জীবন রক্ষা ও জনবহুল এলাকা রক্ষা করা। তিনি সতর্ক করে দিয়ে বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন কাজ হবে।

সূত্র: কাতার নিউজ এজেন্সি

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ