মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা (রাফিয়া রাফি) মারা গেছেন।
বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
আজ বৃহস্পতিবার দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত শোকবার্তায় এনসিপি বলেছে, তার এই অকাল প্রয়াণে দল একজন সাহসী, নিবেদিতপ্রাণ ও আদর্শনিষ্ঠ সহযোদ্ধাকে হারাল, যা অপূরণীয় ক্ষতি।
রাফিয়া সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। ২০১৯ সালে রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে ভিপি প্রার্থী হিসেবে অংশগ্রহণ ছাত্ররাজনীতিতে তার দৃঢ় অবস্থানের প্রমাণ বলে উল্লেখ করেছে এনসিপি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে