এনসিপির সহযোগী সংগঠন জাতীয় নারীশক্তির আত্মপ্রকাশ
এনসিপির সহযোগী সংগঠন হিসেবে ‘জাতীয় নারীশক্তি’র আত্মপ্রকাশ ঘটেছে। সংগঠনটির আহ্বায়ক করা হয়েছে মনিরা শারমিনকে এবং মুখ্য সংগঠক করা হয়েছে সাবেক যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে।
রোববার (৮ মার্চ) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারসহ জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির নারী নেত্রীরা।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ফরিদা আখতার বলেন, নারীশক্তি নারীদের রাজনৈতিক অবস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে কাউকে বসানো না হয়ে যোগ্য নারীদের মনোনয়ন দেওয়ার আহ্বান জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, নারীবান্ধব পরিবেশের অভাবে জুলাই অভ্যুত্থানের সামনের সারির অনেক নারী সক্রিয়ভাবে অংশ নিতে পারেননি। তিনি জানান, এনসিপির সহযোগী সংগঠন হলেও জাতীয় নারীশক্তি স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে