Views Bangladesh Logo

চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জেলা আহ্বায়কসহ চার নেতার পদত্যাগ

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার আহ্বায়কসহ চার নেতা দল থেকে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) তারা দলটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র পাঠান। পরে পদত্যাগপত্রের অনুলিপি চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে দেওয়া হয়।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন জেলা আহ্বায়ক আলাউল হক, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাজমুল হুদা খান, যুগ্ম আহ্বায়ক শেখ ওলিউল ইসলাম এবং যুগ্ম সদস্যসচিব সৈয়দ কিবরিয়া।

পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে দলীয় দায়িত্ব পালনে অক্ষমতার কথা জানান।

আলাউল হক জানান, পারিবারিক ও ব্যক্তিগত কারণে তিনি দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না বলেই পদত্যাগ করেছেন।

অন্যদিকে নাজমুল হুদা খান জানান, পরিবর্তনের প্রত্যাশা নিয়ে তারা এনসিপিতে যোগ দিলেও পরবর্তীতে সেই লক্ষ্য অনুযায়ী অগ্রগতি হয়নি, তাই তারা পদত্যাগের সিদ্ধান্ত নেন।

এর আগে গত বছরের ৫ জুন আলাউল হককে প্রধান সমন্বয়কারী করে এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়। পরে তাকেই আহ্বায়ক করে জেলা আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ