Views Bangladesh Logo

হবিগঞ্জে হামলার অভিযোগে সারাদেশে এনসিপির বিক্ষোভ কর্মসূচি আজ

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে হামলার অভিযোগে বুধবার (২৯ জুলাই) সারাদেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

মঙ্গলবার (২৮ জুলাই) এনসিপির দপ্তর সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে দলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে বিএনপির নেতাকর্মীদের হামলা হয়েছে বলে দলটি অভিযোগ করেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বুধবার দেশব্যাপী দলীয় প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনসিপি জানায়, দলের সব মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সাংগঠনিক ইউনিটগুলোকে কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি। হামলার জন্য স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন দলটির নেতারা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ