Views Bangladesh Logo

জমি রেজিস্ট্রেশনে আবারও উৎসে কর কমাল এনবিআর

মি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশনের হার কমে যাওয়া এবং সংশ্লিষ্ট বিষয়ে বিতর্ক ক্রমবর্ধমান। এ ছাড়া এসব খাতে রাজস্ব আদায়ও নিম্নমুখী হয়েছে। এ কারণে জমি রেজিস্ট্রেশনে উৎসে করহার পুনর্বিবেচনা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (৪ ডিসেম্বর) এনআবির-এর জারিকৃত এক স্যাচুটরি রেগুলেটরি অর্ডার (এসআরও) থেকে জানা যায়, নির্দিষ্ট কিছু জমির ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড করহার আট শতাংশ থেকে কমিয়ে ছয় শতাংশ ধার্য করেছে।

নতুন এ পদক্ষেপ কমমূল্যের ভূমি ক্রয়ে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সুবিধাজনক বলে মনে হলেও অর্থের পরিমাণ নির্দিষ্ট উৎসে করের চেয়ে বেশিই থাকবে, যা আগের মতোই রয়ে গেছে। আর এ পরিস্থিতিতে নতুন হারে উৎসে কর ধার্য করা হয়েছে।

এসআরও-তে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম এবং গাজীপুরের সিটি কর্পোরেশন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, গণপূর্ত দপ্তর ও ক্যান্টনমেন্ট বোর্ডের অধীনে থাকা বাণিজ্যিক জমি অথবা এদের অধীনে থাকা আবাসিক এলাকা অথবা এদের অধীনে না থাকা বাণিজ্যিক জমি যাতে আবাসন কম্পানির মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে- এসব জমি ছাড়া অন্যান্য জমির ক্ষেত্রে এই নতুন নিয়ম প্রযোজ্য।

ওপরে উল্লেখিত শ্রেণীকৃত জমির ক্ষেত্রে গুলশান, বনানী, মতিঝিল এবং তেজগাঁওয়ের মতো নির্দিষ্ট এলাকায় ব্যক্তি মালিকানাধীন জমিতে ছয় শতাংশ কর ধার্য হবে। তবে উচ্চ চাহিদাসম্পন্ন এবং উচ্চমূল্যের জমির ক্ষেত্রে আট শতাংশ করই বলবৎ থাকবে। ফলে এসব জমির জন্য বেশি অর্থ প্রদান করতে হবে।

এর আগে এনবিআর জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে তাদের কর সংগ্রহের পদ্ধতি বদলেছিল।

এ পদ্ধতিতে উৎসে কর ধার্য হবে মৌজা এবং জমির ধরনের ওপর। যেমন তা আবাসিক, বাণিজ্যিক, রিয়েল এস্টেট অথবা ডেভেলপারদের দ্বারা জমির উন্নয়নকাণ্ড ঘটছে কি না তার ওপর।

পূর্বের পদ্ধতিতে কর ধার্য হতো আয়তন এবং শ্রেণীবিভাগের ভিত্তিতে।

এর আগে জুনে জাতীয় সংসদে ভূমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশন কর দ্বিগুণ করা হয়েছিল। চুক্তিপত্রের মূল্যমানের ওপর কর হিসাব হবে বলে আইন প্রণীত হয়। এতে সংশ্লিষ্ট খাতে বিরূপ প্রভাব পড়ে।

এই উচ্চহারের করের প্রভাবে গেলো অর্থবছরে ভূমি ও ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ৩০ থেকে ৪০ শতাংশ হ্রাস পায়। এ খাত থেকে রাজস্ব আদায় এক-তৃতীয়াংশ কমে আসে বলে জানায় এনবিআর।

আগামী অর্থবছরে ভূমি ও ফ্ল্যাট বিক্রি থেকে ৪৭০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ