ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার হলেন নজরুল ইসলাম
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম। তিনি ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অবসরে যাওয়া ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ারের স্থলাভিষিক্ত হলেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার এন এম নাসির উদ্দিন।
সংশ্লিষ্ট সূত্র বলছে, এটি শুধু নিয়মিত প্রশাসনিক বদলি নয়; গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজধানীর ভেঙে পড়া পুলিশি কাঠামো পুনর্গঠন, সদস্যদের মনোবল পুনরুদ্ধার এবং কমান্ড চেইন স্বাভাবিক করতে নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নজরুল ইসলাম।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে