তুরস্কের আকাশসীমায় ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ন্যাটো
ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুরস্কের আকাশসীমার দিকে ধেয়ে আসা একটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে বুধবার জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্সির যোগাযোগ পরিচালক।
সিএনএনের প্রতিবেদনে অনুযায়ী এক বিবৃতিতে তিনি বলেন, ‘ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে হাতায় অঞ্চল দিয়ে আমাদের আকাশসীমার দিকে এগোচ্ছিল। ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি ধ্বংস করেছে।’
বিবৃতিতে আরও বলা হয়, প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্রের একটি অংশ তুরস্কের দক্ষিণাঞ্চলের একটি খোলা জায়গায় পড়ে, তবে এতে কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি।
ন্যাটো’র মুখপাত্র অ্যালিসন হার্ট সিএনএনকে বলেন, 'আমরা তুরস্ককে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ঘটনার তীব্র নিন্দা জানাই।'
তিনি বলেন, 'আমাদের প্রতিরোধ ও প্রতিরক্ষা ব্যবস্থা সব ক্ষেত্রেই শক্তিশালী অবস্থানে রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে