Views Bangladesh Logo

নিজের বিরুদ্ধে ডাকা বিক্ষোভে হাজির হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের ডাক দেয় হেফাজতে ইসলাম।

হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব ও আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে তার মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে এ কর্মসূচি ডাকা হয়। এই বিক্ষোভে উপস্থিত হন স্বয়ং নাসীরুদ্দীন পাটওয়ারী নিজেই।

রোববার (৮ ফেব্রুয়ারি) বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদের আয়োজনে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। কর্মসূচি শুরুর পরপরই নাসীরুদ্দীন পাটওয়ারীকে অনুষ্ঠানস্থলের সামনে উপস্থিত হতে দেখা যায়। এ সময় তিনি সেখানে বক্তব্যও দেন।

বিক্ষোভ কর্মসূচির কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই বিক্ষোভের বিরুদ্ধে অভিযুক্ত ব্যক্তির সেখানে উপস্থিতিকে কেন্দ্র করে নানা মন্তব্য করেন।

এরপর নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে লেখেন, ‘আমার কথায় বা আচরণে যারা মনঃকষ্ট পেয়ে থাকেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ