Views Bangladesh Logo

শুভেচ্ছাদূত হলেন চিত্রনায়িকা মুনমুন আহমেদ

Press Release

প্রেস রিলিজ

সামাজিক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের হাতে পৌঁছে দিতে কাজ করছে লীড মার্কেটিং বিডি। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড প্রমোশন কার্যক্রম জোরদার করতে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা মুনমুন আহমেদ।

গতকাল রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে লীড মার্কেটিং বিডি ও মুনমুন আহমেদের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে পুষ্টি গ্রুপ পিজিএল–এর হেড অব সেলস আতিকুর রহমানসহ বিভিন্ন খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানের কর্মকর্তা, গণমাধ্যম ব্যক্তিত্ব, সংবাদকর্মী এবং লীড মার্কেটিং বিডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লীড মার্কেটিং বিডি একটি সামাজিক ব্যবসায়িক প্রতিষ্ঠান। চাল, ডাল, আটা, ময়দা ও সুজিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। প্রচলিত ব্যবস্থায় উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে ভোক্তার কাছে পণ্য পৌঁছাতে ডিলার, পরিবহন, খুচরা বিক্রেতা ও বিজ্ঞাপনসহ একাধিক মধ্যবর্তী ধাপ অতিক্রম করতে হয়। প্রতিষ্ঠানটি এসব ধাপ সীমিত করে সরাসরি কোম্পানি থেকে গ্রাহকের হাতে পণ্য পৌঁছে দিচ্ছে। এর ফলে ভোক্তারা প্রায় ১০ থেকে ২০ শতাংশ কম দামে প্রয়োজনীয় পণ্য সংগ্রহের সুযোগ পাচ্ছেন বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

মুনমুন আহমেদ বলেন, লীড মার্কেটিং বিডি একটি সামাজিক ব্যবসায়িক উদ্যোগ। এর মাধ্যমে সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন। আমরা শিল্পীরা সবসময় সরাসরি মানুষের পাশে থাকতে পারি না। তবে এমন উদ্যোগের সঙ্গে যুক্ত থেকে মানুষের উপকারে আসা সম্ভব। সে কারণেই আমি এ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছি।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস এম সোলায়মান হোসাইন বলেন, ২০১৬ সাল থেকে আমরা মাঠপর্যায়ে সামাজিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছি। ন্যায্য মূল্যে পণ্য সরবরাহের মাধ্যমে ভোক্তাদের সহায়তা করে আসছি। বর্তমানে দেশের ৪৬টি জেলায় আমাদের কার্যক্রম রয়েছে। পর্যায়ক্রমে ৬৪ জেলাতেই সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক দায়বদ্ধতা ও ভোক্তা সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে স্বল্পমূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে লীড মার্কেটিং বিডি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ