Views Bangladesh Logo

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ

 VB  Desk

ভিবি ডেস্ক

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু হচ্ছে। এ বিষয়ে ১৪ দফা নির্দেশনা দিয়ে মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ থেকে ২৭ আগস্ট পর্যন্ত অনলাইনে বদলির আবেদন করা যাবে। বদলি হতে ইচ্ছুক শিক্ষকদের নির্ধারিত ওয়েবসাইটে মোবাইলে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন করতে হবে।

বদলির আদেশ জারির ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে শিক্ষককে অবমুক্ত করতে হবে। অবমুক্ত হওয়ার পরবর্তী ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

বদলি নীতিমালা অনুযায়ী আবেদন করতে হবে ngttdshe.teletalk.com.bd ওয়েবসাইটে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ