Views Bangladesh Logo

কসোভোর পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে চার ডিম ছুড়লেন আইনপ্রণেতা

কসোভোর পার্লামেন্টে অধিবেশন চলাকালে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তিকে লক্ষ্য করে চারটি ডিম ছুড়ে মেরেছেন বিরোধীদলীয় এক আইনপ্রণেতা। শনিবার (৮ আগস্ট) প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উত্তপ্ত বিতর্কের মধ্যে এ ঘটনা ঘটে।

অধিবেশনে আলোচনার জন্য অতিরিক্ত সময় চেয়েছিলেন প্রধানমন্ত্রী কুর্তি। এতে ক্ষুব্ধ হয়ে বিরোধীদলীয় আইনপ্রণেতা তাইম কাদরিজা একপর্যায়ে প্রধানমন্ত্রীর দিকে একের পর এক চারটি ডিম ছুড়ে মারেন।

ঘটনার সময় পার্লামেন্টে উপস্থিত অন্য আইনপ্রণেতা ও পুলিশ সদস্যরা দ্রুত এগিয়ে গিয়ে কাদরিজাকে থামান।

কসোভোয় আগাম নির্বাচনকে ঘিরে কয়েক দিন ধরেই রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছোড়ার এ ঘটনা দেশটির চলমান রাজনৈতিক অস্থিরতাকে আরও স্পষ্ট করে তুলেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ