Views Bangladesh Logo

মধ্যবাড্ডায় অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর মধ্যবাড্ডা এলাকায় ইউলুপ ব্রিজের ওপর সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

নিহতের পরিচয় এখনো জানা যায়নি। তিনি আনুমানিক ২৫ বছর বয়সী এক তরুণ। সোমবার (৩০ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউলুপ ব্রিজের পাশে চিৎকার শুনে এগিয়ে গিয়ে তারা একজনকে রাস্তায় ছটফট করতে এবং পাশে মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করেন।

পথচারী বাদশা জানান, তিনি একটি দোকানে কর্মরত অবস্থায় চিৎকার শুনে এগিয়ে এসে ঘটনাটি দেখতে পান।

স্থানীয়দের ভাষ্যমতে, একটি সিএনজিচালিত অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।

আহত একজনকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাড্ডা থানাকে অবহিত করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ