Views Bangladesh Logo

মা দিবসে কারাবন্দি নারীদের পাশে কিম কার্দাশিয়ান

মা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের কারাবন্দি নারীদের পাশে দাঁড়িয়েছেন মার্কিন রিয়েলিটি টিভি তারকা ও উদ্যোক্তা কিম কার্দাশিয়ান। বিশেষ এই দিনে ৫০ জন কারাবন্দি নারীকে তাদের সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ করে দিচ্ছেন তিনি।

পিপলস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, রিফর্ম ও লেডিজ অব হোপ মিনিস্ট্রি (এলওএইচএম) নামের দুটি সংস্থার সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কারাগারে থাকা ৫০ জন নারীকে নির্বাচন করা হয়েছে। এসব নারীর সন্তানদের তাদের মায়ের সঙ্গে সাক্ষাতের পুরো খরচ বহন করছেন কিম কার্দাশিয়ান ও সংশ্লিষ্ট সংস্থাগুলো।

এক বিবৃতিতে কিম কার্দাশিয়ান বলেন, মা দিবসে এসব পরিবারকে একত্র করার সুযোগ তৈরি করতে পারা তার জন্য গর্বের বিষয়।

তিনি বলেন, অনেক মা দীর্ঘদিন ধরে সন্তানদের থেকে বিচ্ছিন্ন, কেউ কেউ বছরের পর বছর তাদের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো মিস করেছেন। এই উদ্যোগ তাদের সেই সম্পর্ক পুনরায় অনুভব করার সুযোগ দেবে।

তিনি আরও জানান, এই আয়োজনের মাধ্যমে মায়েরা তাদের সন্তানদের আবার কাছে পাবেন, একসঙ্গে সময় কাটাতে পারবেন এবং পারিবারিক সম্পর্ক পুনর্গঠন করতে পারবেন।

সম্প্রতি কার্দাশিয়ান ও তার মা ক্রিস জেনার ক্যালিফোর্নিয়ার একটি কারাগার পরিদর্শন করেন, যেখানে তারা নারী বন্দিদের জীবন ও চিকিৎসা পরিস্থিতি প্রত্যক্ষ করেন। সেই অভিজ্ঞতা তাকে আরও মানবিক উদ্যোগ নিতে উদ্বুদ্ধ করেছে বলে জানা যায়।

এই উদ্যোগকে মানবাধিকার ও পুনর্বাসন কার্যক্রমে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা কারাবন্দি নারীদের মানসিক সহায়তা ও পারিবারিক পুনর্মিলনের সুযোগ তৈরি করবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ