মোজতবা গ্রহণযোগ্য নয়, ইরানে নতুন নেতা নির্বাচনে আমাকে যুক্ত করতেই হবে: ট্রাম্প
গত শনিবার ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়ার পর ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে খামেনির ছেলে মোজতবা খামেনার নাম ঘুরছে। যদিও ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি ঘোষণা করেনি।
এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার মতো ইরানেও নতুন নেতা নির্বাচনে সরাসরি যুক্তরাষ্ট্রকে অন্তর্ভুক্ত করতে হবে।
বৃহস্পতিবার এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'খামেনির ছেলে মোজতবা আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমরা এমন কাউকে চাই যিনি ইরানে শান্তি ও সমৃদ্ধি আনবেন।'
৫৬ বছর বয়সী মোজতবার সঙ্গে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে তিনি কখনো আনুষ্ঠানিকভাবে দেশের কোনো রাষ্ট্রীয় দায়িত্বে ছিলেন না।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ভেনেজুয়েলাতেও মার্কিন সেনারা সম্প্রতি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরেকে অপহরণ করে দেশটিতে নতুন সরকারের সাথে সহযোগিতা শুরু করেছে। এখন তারা দেশ থেকে ৮০ মিলিয়ন ব্যারেল তেল সংগ্রহ করেছেন।
সূত্র: এক্সিওস

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে