Views Bangladesh Logo

সর্বোচ্চ নেতা হওয়ার পর প্রথমেই যে নির্দেশনা দিলেন মোজতবা খামেনি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নির্দেশে দেশটির প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সোমবার ভোরে ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

বার্তা সংস্থা এএফপি ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

আইআরআইবির প্রতিবেদনে বলা হয়, নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাঈদ মোজতবা খামেনির নির্দেশে ভোরবেলায় ‘দখলদার জায়নিস্ট শক্তি’কে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার নির্দেশে পরিচালিত প্রথম হামলা।

প্রতিবেদনের সঙ্গে একটি ক্ষেপণাস্ত্রের ছবিও প্রকাশ করা হয়েছে, যেখানে লেখা ছিল— “তোমার নির্দেশের অপেক্ষায়, সাঈদ মোজতবা।”

গত ২৮ ফেব্রুয়ারি, ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে শুরু হওয়া সংঘাতের প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

তার মৃত্যুর নয় দিন পর ইরানের প্রভাবশালী অ্যাসেম্বলি অব এক্সপার্টস তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

ইরানের ক্ষমতা কাঠামোয় সর্বোচ্চ নেতা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তিনি দেশের প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক। সামরিক, গোয়েন্দা, অর্থনীতি, রাজনীতি ও পার্লামেন্টসহ প্রায় সব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তার সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে বিবেচিত হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ