জামায়াত আমিরের বিরুদ্ধে মহিলা দলের বিক্ষোভ মিছিলে ঝাড়ু প্রদর্শন
নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে জামায়াতের আমিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা। এ সময় অনেকে ঝাড়ু প্রদর্শন করে ক্ষোভ প্রকাশ করেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কাকরাইল ও নাইটিঙ্গেল মোড় প্রদক্ষিণ করে পুনরায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সিনিয়র সহসভাপতি হেলেন জেরিন খান ও সাধারণ সম্পাদক শিরিন সুলতানা। এ ছাড়া মহানগর মহিলা দলের নেত্রীরাও মিছিলে অংশ নেন।
মিছিলে অংশগ্রহণকারীরা জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘শফিকের চামড়া তুলে নেব আমরা’, ‘নারীরা বেশ্যা না, শফিক তুই ক্ষমা চা’-সহ নানা স্লোগান দিতে দেখা যায়।
এর আগে শনিবার রাতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেলে কর্মজীবী নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়া হয়। তবে জামায়াত প্রথমে দাবি করেছে, এক্স একাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছিল। পরে দাবি করা হয়, জামায়াত আমিরের ডিভাইস হ্যাক হয়।ৃ
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে