Views Bangladesh Logo

মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট কাঁচা বাজারে আগুন লেগেছে। আগুন নেভানোর চেষ্টা করছে দমকল বাহিনীর ১৩টি ইউনিট।   বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত ৩টা ৪৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে সাতটি ইউনিট পাঠানো হয় ঘটনাস্থলে। পরে আরও ছয়টি  ইউনিট সেখানে যোগ হয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

  এঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যাবে বলেও দমকল বাহিনী উল্লেখ করেন।

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার মার্কেটটিতে সাপ্তাহিক বন্ধ। ব্যবসায়ীরা রাতে দোকানপাট বন্ধ করে বাসায় ফিরে গেছেন। মধ্যরাতে হঠাৎ মার্কেটটিতে আগুন লাগে। মার্কেটটিতে কাপড়, জুতা, জুয়েলারি, কাঁচা সবজিসহ বিভিন্ন প্রকারের হাজারেরওে বেশি দোকান-পাট রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ