Views Bangladesh Logo

মোহাম্মদপুরে বাসায় ঢুকে হামলার ভিডিও ফেসবুকে ভিডিও ভাইরাল

রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসায় ঢুকে হামলার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন বাড়ির মালিক।

পুলিশ জানায়, শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় মোহাম্মদপুর তিন রাস্তার মোড়সংলগ্ন আবু বকরের বাসায় এ হামলার ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক মিনিট ২৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বাড়ির নিচতলার গ্যারেজে কয়েকজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। ভিডিওতে ধারালো অস্ত্র প্রদর্শন এবং হামলার দৃশ্যও দেখা যায়।

ওসি জানান, ব্যবসায়ী আবু বকর চারজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। মামলায় অভিযুক্ত ব্যক্তিরা তার পূর্বপরিচিত এবং জমি-সংক্রান্ত বিরোধের জের ধরেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ