Views Bangladesh Logo

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন সচিব বাকের জোলকাদর

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন সচিব হিসেবে দেশটির আধাসামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ডের সাবেক এক কমান্ডারের নাম ঘোষণা করেছে তেহরান। বিমান হামলায় নিহত আলী লারিজানির স্থলাভিষিক্ত হচ্ছেন মোহাম্মদ বাকের জোলকাদর।

সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে নতুন এই সচিবের নাম প্রকাশ করা হয়। বিপ্লবী গার্ডের ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার এই কর্মকর্তা এর আগে ইরানের এক্সপেডিয়েন্সি কাউন্সিল-এর সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নিরাপত্তা পরিষদের প্রভাবশালী নেতা আলী লারিজানি ইসরায়েলের এক বিমান হামলায় প্রাণ হারানোর পর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদে জোলকাদরকে নিয়োগ দেওয়া হলো। ইরানের জাতীয় নিরাপত্তা ও কৌশলগত নীতি নির্ধারণে এই পরিষদ ও তার সচিবের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করা হয়। সূত্র: এপি

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ