মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় বুধবার সকাল সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে সাতটি ইউনিট কাজ করেছে। সকাল সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও প্রাথমিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া বস্তির ভেতরে কেউ আটকা পড়েছেন কি না কিংবা কেউ হতাহত হয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
মতামত দিন