নেতানিয়াহুর সঙ্গে মোদির ফোনালাপ, আলোচনায় পশ্চিম এশিয়ার পরিস্থিতি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে। ফোনালাপে দুই নেতা পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি এবং ভারত–ইসরায়েল সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ দেওয়া এক পোস্টে মোদি জানান, আলোচনায় ভারত ও ইসরায়েলের মধ্যকার বিশেষ কৌশলগত অংশীদারত্বের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে আরও শক্তিশালী ও বিস্তৃত হচ্ছে।
ফোনালাপে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতিও গুরুত্ব পায়। তবে আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু বা কোনো নতুন সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
এর আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ দিকে ইসরায়েল সফর করেছিলেন নরেন্দ্র মোদি। ওই সফরের কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালালে ভারতে বিষয়টি রাজনৈতিক বিতর্কের জন্ম দেয়। বিরোধী দলগুলো সে সময় মোদির ওই সফরকে ‘অসময়োপযোগী’ বলে সমালোচনা করেছিল।
মতামত দিন