Views Bangladesh Logo

শ্রীলঙ্কার সর্বোচ্চ বেসামরিক পদকে ভূষিত হলেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শ্রীলঙ্কা সরকার তার বিশেষ অবদান স্বীকৃতি হিসেবে ‘মিত্র বিভূষণ’ পদক দিয়েছে, যেটি শ্রীলঙ্কার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। এই পদকটি দুই দেশের সম্পর্ক উন্নয়নে মোদির অবদানের জন্য দেয়া হয়েছে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে মোদিকে এই পদক তুলে দেন। পদক পাওয়ার পর মোদি বলেন, এটি তার জন্য এবং ১৪০ কোটি ভারতীয়র জন্য গর্বের মুহূর্ত।

মিত্র বিভূষণ পদকের গায়ে কলস, ধানের পাতা, চাঁদ ও সূর্যের ছবি রয়েছে। এ ছাড়া এর ওপর খচিত রয়েছে ৯টি রত্ন।

মোদি এই পদক পাওয়ার আগে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইউম ও ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাতও মরণোত্তর এই পদক পেয়েছেন।

মোদি থাইল্যান্ডে বিমসটেক শীর্ষ সম্মেলন শেষে শুক্রবার রাতে শ্রীলঙ্কায় পৌঁছান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ