Views Bangladesh Logo

কাতারে বৃহত্তম গ্যাস স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা, ব্যপক ক্ষতি

কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন ও রপ্তানি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য নিশ্চিত করা হয়নি।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরে চালানো এ হামলার জন্য ইরানকে দায়ী করা হয়েছে। হামলার পরপরই স্থাপনাগুলোর বিভিন্ন অংশে আগুন ধরে যায় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।

রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান কাতার এনার্জি জানিয়েছে, ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ ও পরিস্থিতি মোকাবিলায় জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে কাজ শুরু করেছে।

এর আগে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিকে লক্ষ্য করে আঘাত হানে। এই শিল্পাঞ্চলটি বিশ্বে এলএনজি উৎপাদন ও রপ্তানির বৃহত্তম কেন্দ্র হিসেবে পরিচিত।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলের আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে কাতার এনার্জি নিশ্চিত করেছে, তাদের ‘পার্ল জিটিএল’ (গ্যাস-টু-লিকুইডস) স্থাপনায় বড় ধরনের ক্ষতি হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ