বিএনপির ভোটের চেয়ে ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৩ ভোটের মধ্যে ২৫৫ ভোট পেয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
বিএনপির নির্বাচিত ২৪৪ সংসদ সদস্যের ভোটের বাইরে মির্জা ফখরুল পেয়েছেন আরও ১১ ভোট। এর মধ্যে জোটসঙ্গীদের তিনটি, স্বতন্ত্র সংসদ সদস্যদের সাতটি এবং ‘হাতপাখা’ প্রতীকে নির্বাচিত একজন সংসদ সদস্যের একটি ভোট রয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ হয়। মোট ৩৪৯ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩ জন। সব ভোটই বৈধ হয়েছে।
১৯৯১ সালের পর এবারই প্রথম একাধিক প্রার্থী নিয়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে মির্জা ফখরুলের শপথ নেওয়ার কথা রয়েছে। শপথের সঙ্গে সঙ্গে তাঁর সংসদ সদস্যপদ ও মন্ত্রিত্বের দায়িত্ব শেষ হবে।
মতামত দিন