Views Bangladesh Logo

সুস্থতার পথে মির্জা আব্বাস

 VB  Desk

ভিবি ডেস্ক

মির্জা আব্বাস কিছুটা সুস্থতার দিকে আছেন বলে জানিয়েছে তার পরিবার। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল-এর করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কয়েক দিনের মধ্যেই তাকে কেবিনে স্থানান্তর করা সম্ভব হতে পারে বলে আশা করা হচ্ছে। তার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দল-এর সভাপতি আফরোজা আব্বাস।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় পরে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ